মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৬:০৯
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৬
শেয়ার: mail
নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা

মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে অন্তত দুই বছর ধরে তৎপর রয়েছে চীনের গোয়েন্দা সংস্থাগুলো। শুধু চিপ সংগ্রহই নয়, সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও এর সরবরাহব্যবস্থা সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় এ উদ্দেশ্যে একটি বিশেষ দল গঠন করেছে। দলটির প্রধান কাজ চীনা প্রতিষ্ঠানগুলোকে উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহ এবং সেগুলো দেশে আনতে সহায়তা করা। একই সঙ্গে চিপ উৎপাদন প্রযুক্তি ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহেও কাজ করছে দলটি।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা মোকাবিলায় নানা কৌশল গ্রহণ করছে বেইজিং।

এক্ষেত্রে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠিত সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কয়েক বিলিয়ন ডলারের চিপ কিনেছে। পরে বিদেশের বিভিন্ন ডেটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে এসব চিপ ব্যবহারের সুযোগ করে দিয়েছে বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এনভিডির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের ওপর নজরদারির ক্ষেত্রে চীনা গোয়েন্দা সংস্থাকে অ্যালিস হুয়াং সহায়তা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, চীন গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে প্রত্যাখ্যান করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত ডেটা সেন্টার ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলো যাতে উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ না পায়, সে লক্ষ্যে নতুন বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, চীনসহ কয়েকটি দেশের প্রতিষ্ঠানকে বিপুল কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করতে হলে ডেটা সেন্টারগুলোকে আগে সরকারি অনুমোদন নিতে হবে।

বিশ্লেষকদের মতে, এআই ও সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। উন্নত চিপের নিয়ন্ত্রণ এখন দুই দেশের প্রযুক্তিগত ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা

বিস্তারিত কমেন্টে