সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া উপজেলা মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর ও রুহিয়া (অতিরিক্ত) উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল।
এ ছাড়া রুহিয়া উপজেলাসহ ৬টি ইউনিয়নের সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা এবং স্থানীয় কৃষকরা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।