শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৮:০৯
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

৯৮৬তম গোলের পরও হতাশা, পেনাল্টি মিসে হারল রোনালডোর আল নাসর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:০৫
শেয়ার: mail
৯৮৬তম গোলের পরও হতাশা, পেনাল্টি মিসে হারল রোনালডোর আল নাসর

ক্যারিয়ারের ৯৮৬তম গোল করে ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনালডো। তবে ব্যক্তিগত এই অর্জনের দিনটি সুখকর হয়নি পর্তুগিজ মহাতারকার। সৌদি প্রো লিগে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে তার দল আল নাসর। ম্যাচে পেনাল্টি মিসও করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড।

শনিবার (২১ নভেম্বর) সৌদি প্রো লিগের নবম রাউন্ডের ম্যাচে আল নাসরের হয়ে গোলের সূচনা করেন রোনালদো। ম্যাচের ১৪ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বলের নিয়ন্ত্রণ নেন সামু কস্তা। পরে তার কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ভেতর প্রথম শটেই জালে পাঠান রোনালদো।

চলতি ২০২৬-২৭ মৌসুমে লিগে নয় ম্যাচে এটি রোনালদোর অষ্টম গোল। বয়স বাড়লেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই পর্তুগিজ তারকা।

তবে রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি আল নাসর। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় আল আহলি। দলটির হয়ে গোল করেন ওয়েন্ডারসন গ্যালেনো, ইভান টনি ও রজার ইবানেজ। তিন গোলের জবাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি আল নাসর।

ম্যাচে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আল নাসর। পেনাল্টিও আদায় করে নেয় দলটি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। ফলে নিজের গোলসংখ্যা বাড়ানোর পাশাপাশি দলকে এগিয়ে নেওয়ার সুযোগও হাতছাড়া করেন তিনি।

এ জয়ের ফলে আল আহলি গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেলেও রোনালদোর ৯৮৬তম গোলের অর্জন ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে তার পেনাল্টি মিস ও আল নাসরের হার।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৯৮৬তম গোলের পরও হতাশা, পেনাল্টি মিসে হারল রোনালডোর আল নাসর

বিস্তারিত কমেন্টে