শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৪৮:১৪
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন, গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন, গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট

ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। বুন্দেসলিগায় শুক্রবার (২০ নভেম্বর) কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পান তিনি।

ম্যাচের ২০ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার জোয়েল স্মিডের সঙ্গে সংঘর্ষের পর চোট পান ৩৩ বছর বয়সী এই ফুটবলার। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন টম বিশফ।

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, কেইনের বাঁ পায়ের গোড়ালির সিনডেসমোটিক লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

ম্যাচে তখন ১-০ গোলে পিছিয়ে ছিল বায়ার্ন। টটেনহ্যাম থেকে ধারে কোলনে খেলতে আসা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের উইঙ্গার মাইকি মুর গোলটি করেন। পরে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতায় ফেরে বায়ার্ন। পাঁচ ম্যাচের অনুপস্থিতি কাটিয়ে এ ম্যাচ দিয়েই ডাগআউটে ফিরেছিলেন কোচ ভিনসেন্ট কোম্পানি। মস্তিষ্ক ও মেরুরজ্জুকে ঘিরে থাকা সুরক্ষামূলক পর্দার প্রদাহজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

এদিকে, কেইনের চোটের দিনই উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ও ৩০ মার্চ দুই লেগের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কেইনের চোটের কারণে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চলতি মাসে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে গোল করেছিলেন কেইন। তার পারফরম্যান্সে নেশনস লিগের গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করে ইংল্যান্ড। একই সময়ে দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি।

চলতি মৌসুমে বুন্দেসলিগায় ১০ ম্যাচে চার গোলের পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেছেন কেইন। চ্যাম্পিয়নস লিগেও চার ম্যাচে করেছেন চার গোল ও তিনটি অ্যাসিস্ট।

২০২৩ সালের আগস্টে টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর ফিটনেসের দিক থেকে ভালো সময় পার করছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। তবে গোড়ালির চোট তার ক্যারিয়ারে নতুন নয়।

২০২৪ সালের মার্চেও বায়ার্নের হয়ে খেলতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। ওই চোটের কারণে ব্রাজিল ও বেলজিয়ামের বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচে খেলতে পারেননি।

এর আগে টটেনহ্যামে থাকাকালে ২০১৮-১৯ মৌসুমের দ্বিতীয়ার্ধে বাঁ গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে সাতটি ম্যাচ মিস করেন কেইন। পরে একই গোড়ালির অন্য একটি লিগামেন্টে চোট পেয়ে আরও নয়টি ম্যাচের বাইরে ছিলেন। ২০১৭-১৮ মৌসুমে ডান গোড়ালির একই ধরনের চোটে এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এ ছাড়া ২০১৬-১৭ মৌসুমেও পৃথক দুটি চোটে ছয় ও চার সপ্তাহ করে মাঠের বাইরে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন, গোড়ালির লিগামেন্টে গুরুতর চোট

বিস্তারিত কমেন্টে