শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৯:৪৩
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

সুন্দরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুল্লাহ্ সরকার, গাইবান্ধা প্রতিনিধি
হাবিবুল্লাহ্ সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
সুন্দরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা উপজেলার শোভাগঞ্জ ও ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে ইসলামপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামপুর সততা যুব সংঘের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ইসলামপুর সততা যুব সংঘের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি গোটা সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। এর ভয়াবহ বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এলাকাবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে এলাকায় মাদক নির্মূলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে