শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১০:৩৬
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তায় মাঠে থাকবে ১১ দলীয় ঐক্য: হামিদুর রহমান আযাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
জনগণের নিরাপত্তায় মাঠে থাকবে ১১ দলীয় ঐক্য: হামিদুর রহমান আযাদ

দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দলীয় ঐক্য মাঠে থাকবে বলে জানিয়েছেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সাম্প্রতিক কয়েক দিনের সহিংসতায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বর্তমান সরকারের কয়েক মাসের কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছিল। গণভোটের রায় মেনে নিতে বিলম্ব না করলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না।

সরকারপ্রধানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের মধ্যে আবারও ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, চব্বিশের আন্দোলনে রাজপথে গড়ে ওঠা ঐক্যই বাংলাদেশের রক্ষাকবচ। অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় করা জনগণ ঐক্যবদ্ধ হয়েই নৈরাজ্য প্রতিরোধ করবে।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সরকার আন্তরিকতা দেখাচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, গণভোটের গণরায় মেনে নিলে আবারও ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। সরকারের সমন্বয়ের ঘাটতি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তায় আপাতত সন্তুষ্ট ১১ দলীয় ঐক্য।

এদিকে, দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জনগণের নিরাপত্তায় মাঠে থাকবে ১১ দলীয় ঐক্য: হামিদুর রহমান আযাদ

বিস্তারিত কমেন্টে