মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ | ২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:৪৯
শিরোনাম
● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা ● হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী ● কিশোর হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড ● ভালো ফুলকপি কিনতে খেয়াল রাখুন ৫ লক্ষণ, চিনবেন তাজা সবজি ● পেটের মেদ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে ৪ অভ্যাস, জেনে নিন করণীয় ● অফিসার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, দ্রুত আবেদন করুন ● আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ● ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে বিমা-ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড ● মিডল ইস্টের সংগীতে পুরনো রাজত্বে চ্যালেঞ্জ ছুড়ছে নতুন সুর ● হলিউডের ১০ তারকার রহস্যময় মৃত্যু, কয়েক দশকেও মেলেনি অনেক প্রশ্নের উত্তর ● বিয়ের এক সপ্তাহের মাথায় ভাড়াবাসায় বাসচালকের মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৪

ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে মধ্য লন্ডনের মে ফেয়ার হলের পেছনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করা হয়।

অনুষ্ঠান শেষে হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় লাঠিচার্জ করে লন্ডন পুলিশ।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগে বিকেল ৩টার দিকে নাহিদ ইসলাম মে ফেয়ার হলে পৌঁছান। ফলে বিক্ষোভকারীদের বড় জমায়েত হওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে সক্ষম হন। অনুষ্ঠান শেষে মূল ফটক ব্যবহার না করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান তিনি। এ কারণে সংঘর্ষের সময় তাঁকে সরাসরি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

এদিকে লন্ডনে এ ধরনের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ যুক্তরাজ্যের মাটিতে নিয়ে গিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা বজায় রাখা জরুরি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৪

বিস্তারিত কমেন্টে