সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ | ১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৫ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:৩২:৪১
শিরোনাম
● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায় ● বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ● চৌরাস্তা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদে প্রার্থী খোরশেদ আলম ● কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ ● রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল ● প্রয়াত অভিনেত্রী নিম্মির ৮ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধ, কেয়ারটেকারের বিরুদ্ধে মামলা ● বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি? ● ‘নেতানিয়াহু এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না’: বিরোধী নেতা আইজেনকট ● ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত ● ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, যা বললেন নেইমার ● ঘুমের মধ্যে পায়ে হঠাৎ রগে টান, কেন হয় এবং মুক্তির উপায়

বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৬
শেয়ার: mail
বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি?

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। ৩৭ বছর বয়সেও অবিবাহিত থাকা এই অভিনেত্রী এবার নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কার্ড ছড়িয়ে পড়ার পর সামনে এসেছে কথিত রেজিস্ট্রি বিয়ের তারিখও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির পাত্র হিসেবে উঠে এসেছে সিদ্ধার্থ নামের এক ব্যক্তির নাম। তিনি বিনোদনজগতের কেউ নন; পেশায় ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা এবং দীর্ঘদিনের বন্ধু বলে জানা গেছে।

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে। কার্ডটিতে বর-কনের পাশাপাশি তিনটি পোষা কুকুরের উপস্থিতি দেখা যায়। প্রাণীদের প্রতি মিমির ভালোবাসার বিষয়টি মাথায় রেখেই এমন নকশা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিয়ের কার্ড নিয়ে আলোচনা থামার আগেই এবার সামনে এসেছে রেজিস্ট্রি বিয়ের সম্ভাব্য তারিখ। সংবাদমাধ্যমের সূত্রের বরাতে বলা হচ্ছে, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের আইনি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরে সামাজিক রীতিতে বিয়ের আয়োজনের কথাও শোনা যাচ্ছে।

এদিকে বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর প্রকাশিত হয়েছে। শপিংসহ বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী—এমনটাই দাবি প্রতিবেদনে। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির স্টোরের সামনে মিমিকে দেখা যাওয়ার ঘটনাও বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

তবে এসব আলোচনা ও প্রতিবেদনের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি চক্রবর্তী। ফলে বিয়ের খবর এবং নির্ধারিত তারিখের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের কার্ডের পর প্রকাশ্যে রেজিস্ট্রির তারিখ, সত্যিই কি বিয়ে করছেন মিমি?

বিস্তারিত কমেন্টে