বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০৯:১৫
শিরোনাম
● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

আর মাত্র ৮৪ দিন পর শুরু হতে পারে পবিত্র রমজান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩৫
শেয়ার: mail
আর মাত্র ৮৪ দিন পর শুরু হতে পারে পবিত্র রমজান

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সেই হিসাবে রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র ৮৪ দিন।

রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে।

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সম্ভাব্য সূচনা হওয়ার আগে ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির আরও চারটি চন্দ্রমাস অতিক্রম করবে।

জ্যোতির্বৈজ্ঞানিক এই পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে পবিত্র সিয়াম সাধনার মাস। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় রমজান শুরুর তারিখে এক দিন এদিক-সেদিক হতে পারে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আর মাত্র ৮৪ দিন পর শুরু হতে পারে পবিত্র রমজান

বিস্তারিত কমেন্টে