বাংলাদেশ ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রে র‍্যাবের সাঁড়াশি অভিযান

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারণ গ্রাহকদের হয়রানি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৮ এপ্রিল) সকাল র‍্যাব-২-এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে ১৩ দালালকে আটক করা হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানিয়েছেন, অপরাধের ধরন অনুযায়ী ৬ জনকে পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি ৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

দালাল চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান নিয়ে গ্রাহকদের দ্রুত পাসপোর্ট পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। অনেক ক্ষেত্রে টাকা নিয়ে পাসপোর্ট না দেওয়া বা জাল কাগজপত্র সরবরাহের অভিযোগও ছিল।

পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা র‍্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, নিয়মিত নজরদারির ফলে দালালদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ গ্রাহকদের স্বস্তি ফিরবে। কর্মকর্তারা গ্রাহকদের পরামর্শ দিয়েছেন, দালালের সাহায্য না নিয়ে নিজেই সরাসরি ফরম পূরণ ও ব্যাংকে টাকা জমা দিন, যাতে দালাল চক্র নির্মূল করা সহজ হয়।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রে র‍্যাবের সাঁড়াশি অভিযান

প্রকাশিত: ০৫:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬