শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:৩৪
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান

মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁওন কলেজ প্রতিনিধি
মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁওন কলেজ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৮
শেয়ার: mail
ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান

ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘ পাঁচ মাস লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান জিলান।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত পাঁচ মাস ধরে ব্লাড ক্যান্সারে (AML) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন জিলান। গত ২ নভেম্বর তাকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জিলানের বড় ভাই তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেন,

আমার ছোট ভাই সাব্বির হাসনাত জিলান দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার (AML)-এর সঙ্গে লড়াই করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। জিলান তার ছোট্ট জীবনে অসংখ্য মানুষের সঙ্গে মিশেছে। সবার সঙ্গে হাসিমুখে কথা বলত, সবাইকে আপন করে নিত। তার এই হাসিমাখা মুখ আর সুন্দর স্মৃতিগুলো আমাদের হৃদয়ে সারাজীবন বেঁচে থাকবে।

তিনি আরও বলেন, জীবনের পথচলায় কথায় কিংবা আচরণে যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কেউ তার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন, দয়া করে সবাই আমার ভাইকে ক্ষমা করে দেবেন।

তার মৃত্যুতে পরিবার, তেজগাঁও কলেজ পরিবার এবং বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান

বিস্তারিত কমেন্টে