শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ | ২৯ কার্তিক, ১৪৩৩ | ৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:২৫:০৩
শিরোনাম
● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ● বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ● পলাশবাড়ী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ● বিশ্ব ডায়াবেটিস দিবসে ইবিতে র‍্যালি ও আলোচনা সভা ● মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেপ্তার ● ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে পাবিপ্রবিতে শিক্ষকদের সমাবেশ ● অভাব-অসুস্থতায় শিশুকে অন্যের হাতে তুলে দেওয়ার অভিযোগ, মোরেলগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপ ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান ● যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক ● এমপি আবুল হোসেন খানের আস্থাভাজন ফারুক হোসেন মৃধা স্বপ্ন দেখেন মডেল ইউনিয়নের ● যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, বললেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:০৩
শেয়ার: mail
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, বললেন অনন্ত জলিল

ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর নিয়ে আলোচনার মধ্যে আল্লাহর ওপর ভরসা রাখার বার্তা দিয়েছেন ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাঁর জন্য দোয়া করেছেন ও ইতিবাচক পোস্ট দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তবে টিআরপির জন্য তাঁকে নিয়ে নেতিবাচকভাবে কাজ করা ব্যক্তিদের উদ্দেশে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন অনন্ত জলিল।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’

এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।

পোস্টে অনন্ত জলিল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভালো ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।

অন্যদিকে, টিআরপির জন্য তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান তিনি। তবে তাঁদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন এই অভিনেতা।

অনন্ত জলিলের এ পোস্ট এমন এক সময়ে এসেছে, যখন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তাঁর মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর সামনে আসে।

এ ছাড়া তাঁর কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা চলছে।

পোস্টের শেষে ‘আমিন’ লিখে সবার প্রতি ধন্যবাদ জানান অনন্ত জলিল।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, বললেন অনন্ত জলিল

বিস্তারিত কমেন্টে