শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৪:৩৭
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪৯
শেয়ার: mail
ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার ইনসাইটস ইনটু দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এ সময় বক্তারা কর্মক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে ফার্মেসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। প্রধান আলোচক ছিলেন রেনাটা পিএলসির প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ডিভিশনের জেনারেল ম্যানেজার ওবায়দুল ইসলাম।

এ ছাড়া ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক রসূল করিম, প্রভাষক হাসান আলী, প্রভাষক সজনী খাতুনসহ বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক ওবায়দুল ইসলাম বলেন, ‘কর্মক্ষেত্রে সবার থেকে এগিয়ে থাকার জন্য দক্ষতা অর্জন করতে হবে। অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি চাপ সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। নতুন পরিবেশের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার জন্য অ্যালামনাই ও শিক্ষকদের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের সবার সিভিতে প্রায় একই ধরনের তথ্য থাকে। ব্যক্তিগত ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বাইরে তেমন কোনো ভিন্নতা থাকে না। তাই চাকরির বাজারে নিজেদের চাহিদা বৃদ্ধি ও ধরে রাখার জন্য দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। আধুনিকতার অর্থ হলো নিজের জীবনকে স্বাধীনভাবে পরিচালনার সক্ষমতা অর্জন। আর এই সক্ষমতার পেছনে অন্যতম প্রধান নিয়ামক আর্থিক সচ্ছলতা। সরকারি চাকরিতে নির্দিষ্ট বেতনকাঠামো রয়েছে। তবে বেসরকারি খাতে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারলে যোগ্যতা অনুযায়ী বেতন পাওয়ার সুযোগ রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ফার্মেসি বিভাগে ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে