বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ | ২৬ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৩১:৩৩
শিরোনাম
● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ● ককটেল বিস্ফোরণে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ দিনের রিমান্ডে জবি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ● বাংলাদেশের মেডিকেল কলেজে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়াতে ঢাকা-কাঠমান্ডুর আলোচনা ● হামজা চৌধুরীর কাঁধে অধিনায়কত্ব, বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন ● কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ● পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী ● পেছাল রাবির ভর্তি পরীক্ষা, শুরু ১২ ফেব্রুয়ারি ● বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ ● প্রযুক্তি হঠাও এবং শয়তানকে ফাঁসি দাও! ● পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়ক মাটিরাঙ্গা জোন ● বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:৩৪
শেয়ার: mail
কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে লিডার্স লাউঞ্জে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। সেখানে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।

এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি এবং জলবায়ু সংকটের সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

সম্মেলনের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

এর আগে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

বিস্তারিত কমেন্টে