মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৪:২৪
শিরোনাম
● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা ● ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন ● গ্রাহকের বাড়িতে মিটার-খুঁটি স্থাপন, অথচ জানে না পল্লী বিদ্যুৎ অফিস ● রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৫২
শেয়ার: mail
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত

রাঙামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম (৪৫) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৯ নভেম্বর) দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তিনি। গত ৪ আগস্ট ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান হ্যাপির মোড় সড়কে বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করায় জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ ঘটনার একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন তিনি। এরপর থেকেই পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, ওই ভিডিও প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগে আরও বলা হয়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি এবং মোটরসাইকেলে থাকা তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায়।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়ি সরানোর কথা বলে চালক সেখান থেকে চলে যান। পরবর্তী সময়ে পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দুর্ঘটনার ভিডিও তাঁর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটের দিকে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে ০১৬৭৮৮২৭৬৩৩ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে বলেন, আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা। পাশাপাশি রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও ওই ব্যক্তি দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। তিনি পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত

বিস্তারিত কমেন্টে