মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৪:১৮
শিরোনাম
● রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সন্তানসহ আহত ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত

রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা

রাঙামাটি শহরের জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসের ফটকে রাতের আঁধারে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে এসব প্রতিষ্ঠানের ফটকে তালা দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ঘটনার দায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার বিরুদ্ধে। অন্যদিকে, খবর ছড়িয়ে পড়ার পর শহরে মহড়া দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা।

জানা গেছে, রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার দায় স্বীকার করেছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি বাস্তবায়নের কথা ওই পোস্টে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সকালে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে ফটকে তালা ঝুলতে দেখা যায়। প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিরা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা এসে তাঁদের প্রতিষ্ঠানের ফটকে তালা লাগিয়ে দেয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

জেলা জজ আদালতের ফটকেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মচারীরা ফটকের তালা খুলে দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মচারীরা।

এদিকে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটি শহরে সক্রিয় হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা ওমর মুরশেদের নেতৃত্বে তাঁরা শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে দেওয়া তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তাঁরা। শহরের বিভিন্ন স্থানে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এমন কর্মকাণ্ড প্রতিহতের অবস্থান জানান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মহড়া থেকে ছাত্রদলের নেতারা জানান, কোথাও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কার্যক্রম পরিচালিত হলে স্থানীয়রা যেন তাঁদের বিষয়টি অবহিত করেন। এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও তাঁরা ঘোষণা দেন।

এ ঘটনায় রাঙামাটি শহরের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ ধরনের প্রচারণা শুরু হয়। পুলিশ সংশ্লিষ্ট একাধিক সরকারি কার্যালয়ে গিয়ে তালা খোলা অবস্থায় পেয়েছে। বর্তমানে সব অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা

বিস্তারিত কমেন্টে