সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | ২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:০১
শিরোনাম
● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ ● রাজধানীতে বাসে আগুন, সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ● ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের ● মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ● জাবি ক্যাম্পাসে কমছে প্রজাপতির বৈচিত্র্য, ২৭ নভেম্বর বসছে ১৬তম মেলা ● চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর ● ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ● ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত লাইব্রেরি, উদ্বোধনের দুই মাসেও ঝুলছে তালা ● রুহিয়া বাজারের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর উচ্ছেদ অভিযান ● জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার নোটিশ ● চাটমোহরে সার বিতরণকালে ভাঙচুর, ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে পড়ে থাকা আটটি অকেজো গাড়ি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিলামের তালিকায় রয়েছে চারটি মিতসুবিশি পাজেরো, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। ১৯৯১ থেকে ২০০৯ সালের মধ্যে তৈরি এসব গাড়ি বর্তমান অবস্থাতেই বিক্রি করা হবে।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র জমা দিতে হবে। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।

নিলামের আওতায় থাকা চারটি মিতসুবিশি পাজেরোর মডেল ২০০৯, ২০০৪, ২০০০ ও ১৯৯৫ সালের। তিনটি টয়োটা সেলুনের মডেল ১৯৯৬, ১৯৯৬ ও ১৯৯৫ সালের। অন্যদিকে টয়োটা ল্যান্ড ক্রুজারটি ১৯৯১ সালের। সব গাড়িই জাপানে তৈরি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন টেন্ডার সেল থেকে গাড়িগুলোর ক্যাটালগ ও দরপত্র দলিল সংগ্রহ করা যাবে। প্রতিটি গাড়ির জন্য এসব দলিলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, যা নির্ধারিত চালানের মাধ্যমে জমা দিতে হবে। এ অর্থ ফেরতযোগ্য নয়।

দরপত্রের সঙ্গে প্রতিটি গাড়ির নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। এ ছাড়া দরদাতাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে), আয়কর সনদ, ভ্যাট নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্যও উল্লেখ করতে হবে।

নিলামে নির্বাচিত দরদাতাকে লেটার অব অ্যাকসেপ্ট্যান্স (এলওএ) পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ দরমূল্য সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি প্রচলিত আইন অনুযায়ী প্রযোজ্য ভ্যাট, অগ্রিম আয়কর ও অন্যান্য কর পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গাড়ি সংগ্রহ না করলে জামানত বাজেয়াপ্ত করা হবে এবং পরবর্তী দরদাতাকে বিবেচনায় নেওয়া হবে।

আগ্রহী ক্রেতারা প্রতিদিন অফিস চলাকালীন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে গিয়ে গাড়িগুলো সরেজমিনে দেখতে পারবেন। তবে নিলামে বিক্রির জন্য তালিকাভুক্ত অকেজো গাড়িগুলো পুনরায় নিবন্ধনের যোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে কাস্টমস হাউস প্রাঙ্গণে পড়ে থাকা অকেজো গাড়িগুলো বিধি অনুযায়ী নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ করে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান এ নিলামে অংশ নিতে পারবেন। স্বচ্ছতা ও নিয়ম মেনেই নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রাম কাস্টমসে ৮ অকেজো গাড়ি নিলামে বিক্রি, দরপত্র জমার শেষ সময় ২৫ নভেম্বর

বিস্তারিত কমেন্টে