শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২২:৫৬
শিরোনাম
● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক ● রুহিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● হাবিপ্রবিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ● মাটিরাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:৫২
শেয়ার: mail
লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক
নাটোরের লালপুরে ২ গ্রাম হেরোইনসহ আব্দুল করিম ওরফে কল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল করিমের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক আব্দুল করিম মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আসমত আলী সরকারের ছেলে।

পুলিশের দেওয়া তথ্যমতে, তাঁর বিরুদ্ধে এর আগে আরও অর্ধডজন মাদকসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লালপুরে ২ গ্রাম হেরোইনসহ ‘কল্লা’ আটক

বিস্তারিত কমেন্টে