সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২১:০১
শিরোনাম
● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয় ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● ভুটানি চালককে মারধর, বাংলাবান্ধায় ১ ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ ● বাংলায় পা রাখল থালাপতির দল, পূর্ব বর্ধমানে নতুন কার্যালয়

ইরানের ইউরেনিয়ামের ‘নিখুঁত যত্ন’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
ইরানের ইউরেনিয়ামের ‘নিখুঁত যত্ন’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়ামের যথাযথ ও নিখুঁত যত্ন নেওয়া হবে। ট্রাম্প বলেন, ‘সেটির নিখুঁতভাবে ব্যবস্থা নেয়া হবে। তা না হলে আমি মীমাংসা করতাম না।’

তিনি আরও উল্লেখ করেন, ইরান এখন তাদের পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারবে। ট্রাম্প দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিকে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

নিজস্ব সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন! ইরান এটি চায়, তারা যথেষ্ট সহ্য করেছে! একইভাবে, অন্যরাও তাই!’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে সহায়তা করবে এবং অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে। তিনি আশা প্রকাশ করেন, প্রচুর অর্থ উপার্জন হবে এবং ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সব ধরনের রসদপত্র নিয়ে যাবো এবং সবকিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করব। আমার দৃঢ় বিশ্বাস, সবকিছু ঠিকঠাকই হবে। যুক্তরাষ্ট্রে আমরা যেমনটা দেখছি, এটাও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে।’

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ইরানের ইউরেনিয়ামের ‘নিখুঁত যত্ন’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিস্তারিত কমেন্টে