শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩২:৪৭
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:২৫
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)’।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের (২০১০-১১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মো. খালেদ ইবনে ইউসুফ উল্লাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন ষষ্ঠ ব্যাচের (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী সোলাইমান কবির।

কমিটির অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদির খান এবং অর্থ সম্পাদক হয়েছেন মো. রুবেল মিয়া। এ ছাড়া কমিটির বিভিন্ন পদে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণা শেষে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ও স্মৃতিচারণ পর্বও অনুষ্ঠিত হয়।

নবগঠিত এ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

বিস্তারিত কমেন্টে