রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৮:১৭
শিরোনাম
● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন ও ভারতগামী যান চলাচল ● জয়পুরহাটে ইত্যাদির অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ, আটক ১ ● বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন ও ভারতগামী যান চলাচল ● জয়পুরহাটে ইত্যাদির অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ, আটক ১ ● বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা

ভ্যান চুরিতে থমকে যাওয়ার শঙ্কায় তমালের স্বপ্নযাত্রা

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৯
শেয়ার: mail
ভ্যান চুরিতে থমকে যাওয়ার শঙ্কায় তমালের স্বপ্নযাত্রা

একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে পড়ালেখা—দুটিই সামলাতে ব্যাটারিচালিত অটোভ্যান চালাত ১৬ বছরের কিশোর তমাল আলী। তেলের দোকানে কাজ করে কিছু টাকা জমিয়েছিল সে। বাকি টাকা ঋণ করে ৬৫ হাজার টাকায় কিনেছিল একটি অটোভ্যান। সেই ভ্যান চালিয়েই চলত সংসারে তার আর্থিক সহযোগিতা ও নিজের পড়ালেখার খরচ। কিন্তু মাত্র আড়াই মাসের মাথায় অভিনব কৌশলে ভ্যানটি চুরি হয়ে গেছে। এখন শুধু জীবিকার সম্বলই হারায়নি, অনিশ্চিত হয়ে পড়েছে তার শিক্ষাজীবনও।

তমাল আলী লালপুর উপজেলার ছালামপুর এলাকার বাসিন্দা। সে বাগাতিপাড়া উপজেলার তোকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ভ্যানটি হারিয়ে এখন কীভাবে সংসার ও পড়ালেখা চালাবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কিশোরটি।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকা থেকে মালামাল পরিবহনের কথা বলে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার অটোভ্যানটি রিজার্ভ ভাড়া করেন। তাঁরা নাটোর থেকে হারপিকের কার্টন নিয়ে যাওয়ার কথা জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, ভ্যান নিয়ে ওই দুই ব্যক্তির সঙ্গে নাটোর শহরের নিচাবাজার এলাকায় পৌঁছায় তমাল। বেলা আনুমানিক ১২টার দিকে নাটোর পৌরসভার পশ্চিম পাশে রাজন কম্পিউটারের দোকানের সামনে ভ্যানটি রেখে অবস্থান করছিল সে। এ সময় দুই ব্যক্তির একজন তমালকে জানান, অপর ব্যক্তি ভ্যানটি দেখছেন। এরপর মালামাল আনতে তাঁকে সঙ্গে নিয়ে কাঁচাবাজারের দিকে যান।

কাঁচাবাজারের ভেতরে প্রায় ৫০ মিটার যাওয়ার পর ভ্যানে তালা না দেওয়ার কথা মনে পড়ে তমালের। দ্রুত ফিরে এসে রাজন কম্পিউটারের দোকানের সামনে গিয়ে দেখে, ভ্যানসহ সেখানে নেই অপর ব্যক্তিও। পরে আশপাশের বিভিন্ন স্থানে এবং কাঁচাবাজারে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পায়নি সে।

তমালের দাবি, দুই ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে কৌশলে অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় তিনি নাটোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তমাল জানায়, পরিবারের জন্য ভ্যানটি ছিল একমাত্র সম্বল। তেলের দোকানে কাজ করে জমানো টাকা এবং বাকি টাকা ঋণ করে ভ্যানটি কিনেছিল সে। মাত্র আড়াই মাস আগে কেনা সেই ভ্যানই ছিল তার আয়ের একমাত্র অবলম্বন। ভ্যান চালিয়ে সংসারে টাকা দেওয়ার পাশাপাশি নিজের পড়ালেখার খরচও জোগাত সে।

ভ্যান হারিয়ে এখন দিশেহারা তমাল। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে কীভাবে পড়ালেখা চালিয়ে যাবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কিশোর বয়সেই সংসারের হাল ধরতে গিয়ে যে ভ্যানটি কিনেছিল, সেটিই এখন তার শিক্ষাজীবন থমকে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

তোকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল আওয়াল বলেন, একটি ভ্যান চুরির ঘটনা তমালের কাছে শুধু আর্থিক ক্ষতি নয়, তার স্বপ্ন ও ভবিষ্যতের ওপরও বড় আঘাত। ভ্যানটি ফিরে পাওয়া কিংবা নতুন করে জীবিকার ব্যবস্থা না হলে হয়তো মাঝপথেই থেমে যেতে পারে তার পড়ালেখা।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) মো. ছাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছেন এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। এ ছাড়া অপরাধীদের শনাক্ত ও ভ্যানটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভ্যান চুরিতে থমকে যাওয়ার শঙ্কায় তমালের স্বপ্নযাত্রা

বিস্তারিত কমেন্টে