সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৯:৪৯
শিরোনাম
● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৪২
শেয়ার: mail
এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ

সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে ধরায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।

সংবাদ সম্মেলন থেকে সড়ক নির্মাণ প্রকল্পের অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঁচ দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, নাদির আহমদ, আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক ও আ. ত. ম. মিসবাহসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, প্রকল্পটির কাজ পেয়েছিলেন রাজধানী ঢাকার ঠিকাদার ও আওয়ামী লীগ-সমর্থক মো. বদরুল ইসলাম। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ইসলাম ট্রেডার্স। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই ঠিকাদার দেশ ছেড়ে পালিয়ে গেলে প্রকল্পের প্রথম সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আজাদ হোসেনকে। তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে প্রকল্পের দ্বিতীয় সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ পান শফিকুল ইসলাম।

তিনি আরও বলেন, গত ২৭ অক্টোবর সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিশ্বম্ভরপুরের রতারগাঁও হাইস্কুলে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে স্থানীয় বাসিন্দারা তাঁকে থামিয়ে সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ জানান। তখন তিনিও দেখতে পান, সড়কের সদ্য নির্মিত গার্ডওয়াল একদিকে হেলে পড়েছে। ব্লক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। মাটি কমপ্যাকশন না করে জিও টেক্সটাইলের ওপর নিম্নমানের ব্লক বসিয়ে সড়কের সুরক্ষা দেওয়া হচ্ছে। ভিট বালুর পরিবর্তে কৃষিজমির ওপরের মাটি ব্যবহার করা হয়েছে।

লিখিত বক্তব্যে মিলন বলেন, তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য পরদিন ঠিকাদারকে উপস্থিত থাকার জন্য তাঁর প্রতিনিধিকে অনুরোধ করেন। পাশাপাশি নির্বাহী প্রকৌশলীসহ সড়ক বিভাগের কর্মকর্তাদের নিয়ে নিজে প্রকল্পের কাজ পরিদর্শনের কথা জানান। কিন্তু ওই দিনই সংশ্লিষ্ট সাব-ঠিকাদার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন বলে দাবি করেন তিনি। এ ঘটনাকে সংঘবদ্ধ তথ্যসন্ত্রাস আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও নিন্দা জানায় জেলা বিএনপি।

কলিম উদ্দিন আহমদ মিলন আরও বলেন, প্রকল্পের প্রথম সাব-ঠিকাদারের বক্তব্য থেকে জানা গেছে, ৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে কীভাবে ৮৭ কোটি টাকা ব্যয় দেখানোর জন্য ওভার এস্টিমেট করা হয়েছিল। এ ছাড়া নির্মাণকাজে ৭ লাখ ঘনফুট মাটির পরিবর্তে ৫৬ লাখ ঘনফুট মাটি হিসাবভুক্ত করার অভিযোগও তুলে ধরেন তিনি।

তাঁর দাবি, প্রকল্পটিতে ব্যাপক অনিয়ম হয়েছে এবং উত্তোলিত বিলের টাকা সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারের প্রতিনিধিরা ভাগাভাগি করে নিয়েছেন। ইতোমধ্যে প্রকল্পের বিপরীতে প্রায় ৩৮ কোটি টাকার বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণের সামনে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের কোনো সাইনবোর্ড প্রদর্শন করা হয়নি বলেও জানান।

সংবাদ সম্মেলনে প্রকল্পের অনিয়ম-দুর্নীতির বিষয়ে পাঁচ দফা দাবি তুলে ধরে জেলা বিএনপি। দাবিগুলো হলো—

১. প্রকল্পের শুরুতে দুর্নীতির যে সুদূরপ্রসারী পরিকল্পনা করা হয়েছিল, তার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

২. প্রকল্পের প্রকৃত ব্যয় পুনর্মূল্যায়ন করে অতিরিক্ত যে মূল্য দেখানো হয়েছে, সেই অর্থ দুর্নীতিবাজ ঠিকাদারের কাছ থেকে সরকারি কোষাগারে ফেরত আনতে হবে।

৩. ইতোমধ্যে নিম্নমানের যেসব কাজ হয়েছে, সেগুলো বাতিল করে নকশা অনুযায়ী মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করে নতুন করে কাজ করতে হবে।

৪. সংস্কারকাজ বাস্তবায়নে সড়ক বিভাগের যেসব প্রকৌশলী জড়িত এবং জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে যাঁদের দায়িত্বে অবহেলা রয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

৫. দুর্নীতির অভিযোগ ওঠা ঠিকাদারি প্রতিষ্ঠানের চলমান সব প্রকল্পের কাজ এবং সেসব প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করতে হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে