শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪০:০০
শিরোনাম
মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন

১৪ বছর পর রিয়ালকে হারাল বায়ার্ন, বার্নাব্যুতে ২-১ গোলে দাপুটে জয়

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৫
শেয়ার: mail
১৪ বছর পর রিয়ালকে হারাল বায়ার্ন, বার্নাব্যুতে ২-১ গোলে দাপুটে জয়

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের হাইভোল্টেজ লড়াইয়ে দীর্ঘ ১৪ বছর পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় তুলে নিল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি।

২০১১-১২ মৌসুমের পর রিয়ালের বিপক্ষে বাভারিয়ানদের এটি প্রথম জয়। ফলে ইউরোপের মঞ্চে আবারও নিজেদের শক্ত অবস্থানের জানান দিল বায়ার্ন।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বল দখল ও শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তারা ৩১টি শট নিলেও গোল করতে পেরেছে মাত্র একবার। অন্যদিকে বায়ার্ন ২৩টি শট নিয়ে কার্যকর ফুটবলে দুটি গুরুত্বপূর্ণ গোল আদায় করে নেয়।

প্রথমার্ধের ৪১তম মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় বায়ার্ন। সার্জে গ্যানাব্রির পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন তিনি।

বিরতির পর ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। মাইকেল অলিসের পাস থেকে বক্সের কোণা থেকে দুর্দান্ত শটে গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার। এটি চলতি মৌসুমে কেনের ৪৯তম এবং চ্যাম্পিয়নস লিগে ১১তম গোল।

দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে রিয়াল। তবে গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের দুর্দান্ত পারফরম্যান্সে বারবার ব্যর্থ হয় তারা। এমবাপ্পে ও ভিনিসিয়ুসের একাধিক আক্রমণ ঠেকিয়ে দেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শেষে হ্যারি কেন বলেন, এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালোভাবে সুযোগ কাজে লাগাতে পারতাম, তবে এই ফলাফল আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।

দীর্ঘদিনের অপেক্ষা শেষ করে পাওয়া এই জয় বায়ার্নকে সেমিফাইনালের পথে এগিয়ে দিলেও শেষ সিদ্ধান্ত আসবে ফিরতি লেগে।

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

১৪ বছর পর রিয়ালকে হারাল বায়ার্ন, বার্নাব্যুতে ২-১ গোলে দাপুটে জয়

বিস্তারিত কমেন্টে