রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২২:১৮
শিরোনাম
● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় বৃদ্ধ নিহত ● দিল্লিতে বিক্ষোভে ধরপাকড়, সোমবার ফের বড় কর্মসূচি ● ইরানকে প্রধান প্রতিপক্ষ বললেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ● বইয়ের পাতায় আঁকা ফিলিস্তিনিদের স্বপ্ন-কান্না ● ইসলামে শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার গুরুত্ব ● গাড়ি চালানোর ইসলামী আদব ও শিষ্টাচার ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

৫৬ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল নাসার আর্টেমিস-২ মিশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
৫৬ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল নাসার আর্টেমিস-২ মিশন

সংগৃহীত ছবি

মানব ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছে নাসা-এর আর্টেমিস-২ মিশন। সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫৬ মিনিটে মিশনের চার নভোচারী পৃথিবী থেকে ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরত্ব অতিক্রম করে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩-এর গড়া ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন।

নাসার তথ্য অনুযায়ী, ওরিয়ন এস্পেস্ক্রাফট মহাকাশযানটি সর্বোচ্চ ২ লাখ ৫২ হাজার ৭৫৬ মাইল দূরত্ব অতিক্রম করার পর পৃথিবীর পথে ফিরে আসবে। গত ১ এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে চড়ে যাত্রা শুরু করে এই মিশন।

এই অভিযানে অংশ নিয়েছেন নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন। রেকর্ড গড়ার পর জেরেমি হ্যানসেন জানান, পূর্বসূরিদের সম্মান জানিয়ে তারা মহাকাশের আরও গভীরে এগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন।

মিশন চলাকালে নভোচারীরা চাঁদের অদেখা ‘ফার সাইড’ সরাসরি পর্যবেক্ষণ করবেন, যা পৃথিবী থেকে কখনো দেখা যায় না। এ সময় প্রায় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে, পরে ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে পুনরায় যোগাযোগ স্থাপন করা হবে।

এছাড়া তারা মহাকাশ থেকে বিরল সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবেন এবং উচ্চ-রেজোলিউশনের ক্যামেরায় চাঁদের পৃষ্ঠের নতুন ছবি ও ভিডিও সংগ্রহ করবেন। এসব তথ্য ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নভোচারীরা ইতোমধ্যে তাদের যাত্রার অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছেন। আগামী ১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের পর তাদের উদ্ধার করে ‘ইউএসএস জন পি. মুরথা’ জাহাজে নেওয়া হবে।

নাসার মতে, এই মিশন শুধু চাঁদে ফেরার পথই সুগম করেনি, বরং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানব অভিযানের ভিত্তিও আরও শক্তিশালী করেছে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: আর্টেমিস ২

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

৫৬ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল নাসার আর্টেমিস-২ মিশন

বিস্তারিত কমেন্টে