বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫০:৩৩
শিরোনাম
● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী নুর ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● পাবনায় বাসচাপায় কলেজছাত্র নিহত, নারী আহত ● ইবির ৫ম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ● পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, চালকের বিরুদ্ধে ব্যবস্থা ● মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী নুর ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর

সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪০
শেয়ার: mail
সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের

সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়। পার্সটুডেও এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে প্রথম বিমানটিকে নজরান বিমানবন্দরে এবং দ্বিতীয়টিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হয়। উভয় অভিযান সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছেন ইয়াহিয়া সারি। তাঁর ভাষ্য, ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।

তবে এসব হামলায় বিমানগুলোর ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা কিংবা আবহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: পার্সটুডে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের

বিস্তারিত কমেন্টে