বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:১০
শিরোনাম
● মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী নুর ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার: মীর শাহে আলম ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সম্ভাব্য সময় জানালেন প্রতিমন্ত্রী নুর ● ঢাকার মেট্রোরেলের ১০০ কোটি ডলারের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি ● গহনা চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ, বিষপানে গৃহবধূর আত্নহত্যা ● কাজের জন্য মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের জন্য বড় সুখবর ● সৌদির দুটি সামরিক বিমানে হামলার দাবি ইয়েমেনের ● গাজায় যুদ্ধবিরতির এক বছর, তবু শান্তি নেই ● পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ ৩০ অক্টোবর ● শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে সরকার: মীর শাহে আলম ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৫৪
শেয়ার: mail
চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্র অঙ্গন থেকে বিচ্ছিন্ন রয়েছেন পপি। একসময় ঢাকাই সিনেমার নিয়মিত মুখ হলেও বর্তমানে তাঁকে প্রকাশ্যে দেখা যায় না। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর যোগাযোগ নেই বললেই চলে। ফলে মায়ের মৃত্যুর খবর সামনে আসার পর অভিনেত্রীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।

একসময় জনপ্রিয়তার সঙ্গে ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন পপি। বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনুপস্থিত এই অভিনেত্রী। তাঁর বর্তমান অবস্থান নিয়েও চলচ্চিত্রসংশ্লিষ্টদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

বিস্তারিত কমেন্টে