বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৭:৩৬
শিরোনাম
● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কেটে নেওয়া হয়েছে দুই হাত ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ● ববি ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক সাজীদ ● মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাক’কে যাএীবাহী নাইট কোচের ধাক্কা, নিহত-৩ ● অর্ধেকের বেশি ভোট গণনা শেষে ইসরায়েলে এগিয়ে কোন জোট? ● চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই ● রাঙ্গুনিয়ায় ধান পাহারা দিতে গিয়ে চাষি খুন, কেটে নেওয়া হয়েছে দুই হাত ● পাকিস্তানি কিনজা হাশমির সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান! ● জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ● বরিশাল বিশ্ববিদ্যালয়য়ে বাড়ছে সাপের উপদ্রব, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ● সড়ক দুর্ঘটনায় আহত মমিনের চিকিৎসায় ইউএনওর মানবিক সহায়তা ● মালাগার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে। বুধবার (২৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সহযোদ্ধার জীবনহানির মতো গর্হিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে। গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন হামলাকারীরা। পরে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে পালিয়ে যান তাঁরা। এতে শাকিলের হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শাকিল হত্যার অভিযোগে এমপিপুত্র মিন্টুকে যুবদল থেকে বহিষ্কার

বিস্তারিত কমেন্টে