সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:৩৩
শিরোনাম
● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫.৬ শতাংশ ● জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: হুইপ দুলু ● জমির আসল মালিক কে, মোবাইলেই জানবেন যেভাবে ● সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● বেড়ে গেল স্বর্ণের দাম ● নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ● ৭ নভেম্বর বিএনপির কর্মসূচি ঘোষণা ● রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের ৩ দফা প্রস্তাব, কী আছে পরিকল্পনায়? ● বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৫.৬ শতাংশ ● জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে: হুইপ দুলু ● জমির আসল মালিক কে, মোবাইলেই জানবেন যেভাবে ● সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা ● বেড়ে গেল স্বর্ণের দাম ● নোবেল না পেয়ে নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প ● ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বিপাকে পড়তে পারে যেসব এলাকার মানুষ ● উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসি’কে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

কূটনীতির দরজা খোলা, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
কূটনীতির দরজা খোলা, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান

ইরানের ওপর চাপ বাড়লেও কূটনীতির পথ বন্ধ করছে না তেহরান। একই সঙ্গে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় পুরোপুরি প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যে উঠে এসেছে, আলোচনার সুযোগ বজায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘাই বলেন, তেহরান কখনোই আলোচনার টেবিল ছেড়ে যায়নি কিংবা কূটনীতির দরজা বন্ধ করেনি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

তবে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করে বাঘাই বলেন, ওয়াশিংটন একতরফা দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এসব দাবির মধ্যে ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়টিও রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষায়, এ ধরনের দাবি কোনো ইরানিই মেনে নেবে না।

এ সময় ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করেন ইরানের এই মুখপাত্র। তাঁর অভিযোগ, সংঘাতের ক্ষেত্রে স্বাধীন ভূমিকা পালনের পরিবর্তে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ নিচ্ছে।

হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাঘাই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুরো অঞ্চলকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের জন্য ব্যবহার করায় প্রণালিটি আর নিরাপদ অবস্থায় নেই।

বাঘাই আরও বলেন, ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা ও জনগণকে রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আত্মরক্ষার ব্যবস্থা নেওয়া ছাড়া তেহরানের সামনে অন্য কোনো বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কূটনীতির দরজা খোলা, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান

বিস্তারিত কমেন্টে