রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪০:১৩
শিরোনাম
● পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন ● মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়ে ফের কারচুপির অভিযোগ ট্রাম্পের ● আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতদের নামে মামলা ● মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত ● মাদক-কিশোর গ্যাং রুখতে পুলিশের পাশে থাকার আহ্বান আইজিপির ● জয়পুরহাটে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ ● ৫ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ ● ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য ● কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন ● মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়ে ফের কারচুপির অভিযোগ ট্রাম্পের ● আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতদের নামে মামলা ● মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত ● মাদক-কিশোর গ্যাং রুখতে পুলিশের পাশে থাকার আহ্বান আইজিপির ● জয়পুরহাটে ৮৯ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ ● ৫ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ ● ইবির সব অনুষদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়বে প্রশাসন: উপাচার্য ● কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:২২
শেয়ার: mail
কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মোহনগঞ্জ ইউনিয়ন এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ রাজধানীর শ্যামলীতে অবস্থিত ‘হোটেল ফেমাস (ফ্রেশ)’ আবাসিক হোটেলে মারা যান আনোয়ার হোসেন। পরদিন ২৬ মার্চ তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে মোহনগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

স্থানীয়দের দাবি, আনোয়ার হোসেনের মৃত্যুর পর কোনো ময়নাতদন্ত করা হয়নি। সে সময় মরহুমের বড় ভাই মো. সাইফুল ইসলাম প্রকাশ্যে দাবি করেছিলেন, ঢাকায় অবস্থানকালে তাঁর ভাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু মৃত্যুর প্রায় সাত মাস পর এ মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, মরহুমের আরেক ভাই মো. রফিকুল ইসলাম (৬১) বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। সি.আর. মামলা নম্বর ৭২৮/২০২৬ (মোহাম্মদপুর আমলি) হিসেবে নথিভুক্ত এ মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা এনসিপির আহ্বায়ক মো. শাহ আলম, যুবদল নেতা শহিদুল ইসলাম (শহিদ) ও মিজানুর রহমান মিজান, জামায়াত কর্মী আরিফুল কবির তালুকদার রানা, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাফিউল আজম জুয়েল, স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন বাবুল, ওয়ার্ড বিএনপি নেতা শামীম এবং যুবলীগ নেতা দুলাল।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা সবাই নির্দোষ। রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে তাঁদের হয়রানি করার জন্যই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। দ্রুত এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান এলাকাবাসী।

বক্তারা আরও বলেন, আনোয়ার হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো নির্দোষ ব্যক্তি যেন রাজনৈতিক বা অন্য কোনো কারণে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

অন্যদিকে মামলার বাদী মো. রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, ভাই আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার পেতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। মৃত্যুর আসল রহস্য উদ্‌ঘাটন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং এর সঠিক আইনানুগ প্রতিকার চান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে