রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৪:৪৯
শিরোনাম
● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। অপর আটক ব্যক্তি লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে তাঁরা ইয়াবা বিক্রি করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করা হয় এবং তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটক মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

বিস্তারিত কমেন্টে