শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩ | ১২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৯:১৩
শিরোনাম
● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো ● গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ২ ● টঙ্গীতে সাদপন্থিদের ইজতেমা বাতিলসহ দুই দাবি হেফাজতের ● শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে ● প্রাইভেট ব্যাংকে জব সার্কুলার, আবেদন চলবে আরও ৫ দিন ● দুই ইসরায়েলি সেনা নিহত, পশ্চিম তীরে অভিযানের হুমকি নেতানিয়াহুর ● ওসির সঙ্গে বাদানুবাদে মামলা হলে আমাকেই প্রধান আসামি করুন: রুমিন ফারহানা ● প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ছাত্রলীগ নেতা ● মিরসরাই সীমান্তে ৩ ভারতীয় গরু জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা ● ফোন করে ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২ ● পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, বিশ্ব ফুটবলের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন এখনো তাঁর সঙ্গে আছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কে পদত্যাগের কথা ভেবেছেন কি না, এমন প্রশ্নও হেসে উড়িয়ে দিয়েছেন তিনি।

বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সুরে কথা বলেছেন ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে বিতর্কের পর তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভিন্নমত থাকাকে স্বাভাবিক উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, মতের অমিল থাকতেই পারে, এগুলো সামলে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতাও থাকতে হবে।

তিনি বলেন, ‘মতবিরোধ থাকাটা খারাপ কিছু নয়। বিশ্বের অনেক দেশেই আমরা প্রতিদিন এমনটা দেখি। মতের অমিল থাকতে পারে, ভিন্ন দৃষ্টিভঙ্গিও থাকতে পারে, এতে সমস্যা নেই।’

২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে থাকা ইনফান্তিনোকে দুই মাস আগে পদত্যাগের দাবির মুখে পড়তে হয়েছিল। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থা কনকাকাফের প্রধানেরা একটি চিঠিতে তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে আস্থা ভঙ্গের অভিযোগ আনেন।

এফএফই প্রস্তাবের আওতায় ফিফা পরিচালিত প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। তবে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি বাতিল করেন ইনফান্তিনো। গত সপ্তাহে উয়েফা এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ২ নভেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিদিস বলেছেন, বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

বিতর্কের পর মরক্কো, ডোমিনিকান প্রজাতন্ত্র, কেপ ভার্দে ও জাপান সফর করেছেন ইনফান্তিনো। এসব সফরে সমর্থন ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। আগামী বছর ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনাও এখন জোরালো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পদত্যাগের প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন ইনফান্তিনো

বিস্তারিত কমেন্টে