রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১২:৫৮
শিরোনাম
● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা, ১২ হাজার কোটি টাকার মামলায় ৪০ হাজার ক্রেতা ● শ্রীলঙ্কায় চিকিৎসা সহায়তা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা ● ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার ● মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ● তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার ঝুঁকিতে বন্ধ থাকা জনতা ব্যাংকের ওয়েবসাইট ফের সচল ● জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন যাঁরা ● জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণ জিতল জামালপুর ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● তিন কোটি টাকার স্বর্ণালংকারসহ মুয়াল্লিম আটক ● জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা, ১২ হাজার কোটি টাকার মামলায় ৪০ হাজার ক্রেতা ● শ্রীলঙ্কায় চিকিৎসা সহায়তা চেয়েছেন আটকে পড়া ইরানি নাবিকেরা ● ভক্তদের জন্য ফের দুঃসংবাদ বয়ে আনলেন নেইমার ● মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ● তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার ঝুঁকিতে বন্ধ থাকা জনতা ব্যাংকের ওয়েবসাইট ফের সচল ● জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন যাঁরা ● জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবার স্বর্ণ জিতল জামালপুর

কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫০
শেয়ার: mail
কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ

দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা–আখাউড়া প্রধান সড়কের সংস্কারকাজ। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তির প্রত্যাশা করছেন দুই উপজেলার হাজারো মানুষ।

সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষ, যাত্রী, চালক ও ব্যবসায়ীদের। প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়তে হতো তাঁদের। সংস্কারকাজ শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফেরার আশা তৈরি হয়েছে।

আজ সকালে কসবা–আখাউড়া প্রধান সড়কের সংস্কারকাজের শুভ সূচনা ঘোষণা করেন কসবা–আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। তাঁর উদ্যোগে কাজ শুরু হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

তবে শুধু কাজ শুরু করলেই হবে না, নির্ধারিত সময়ের মধ্যে টেকসইভাবে সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথ তদারকির মাধ্যমে দ্রুত কাজ শেষ করবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ আর দীর্ঘায়িত না হয়।

এদিকে সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় কসবা ও আখাউড়ার সাধারণ মানুষের পক্ষ থেকে সংসদ সদস্য মুশফিকুর রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

সংস্কারকাজের উদ্বোধনী কার্যক্রমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

কসবা–আখাউড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, এ গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হবে। এতে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কসবা–আখাউড়ার মানুষের দাবি একটাই, দ্রুত কাজ শেষ হোক, কমুক জনদুর্ভোগ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কসবা–আখাউড়া সড়কে অবশেষে শুরু সংস্কারকাজ

বিস্তারিত কমেন্টে