শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪১:১৮

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাস সম্মেলনের আগে ভারতের দিল্লি সফরে

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৭
শেয়ার: mail
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাস সম্মেলনের আগে ভারতের দিল্লি সফরে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ (৭ এপ্রিল) ঢাকা ছাড়বেন। পথিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রা বিরতি করবেন।

দিল্লি সফরে তিন দিনের কর্মসূচিতে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণ ও অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দিল্লি সফর মূলত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও ফলপ্রসূ সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে। সেখানে দুই দেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। ৯ এপ্রিল সকাল ৮টায় বাণিজ্যিক ফ্লাইটে তারা মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাস সম্মেলনের আগে ভারতের দিল্লি সফরে

বিস্তারিত কমেন্টে