শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:১৪:৩৬
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা ● বর্ণাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসব ● মনিরামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ● পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে ‘মামলা-বাণিজ্যের’ অভিযোগ, এসপির কাছে গ্রামবাসীর গণঅভিযোগ ● সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে এলেন চুয়াডাঙ্গায় ● ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন কলার আইডি, স্ক্রিনে দেখা যাবে প্রকৃত নাম ● নেতানিয়াহুর বহর লক্ষ্য করে বোতল নিক্ষেপ, পদত্যাগের দাবিতে বিক্ষোভ ● সৌদি আরবে নাগরিকদের জন্য ইতালির কড়া সতর্কতা, ভ্রমণ এড়ানোর আহ্বান ● ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন ২৬ অক্টোবর ● জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী নেতাদের ‘ধোঁকাবাজ’ বললেন প্রতিমন্ত্রী ● ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির জরুরি নির্দেশনা

ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৪
শেয়ার: mail
ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের দাম্মাম ও রিয়াদ রুটে আবারও ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মামগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া, চলমান হামলার পরিস্থিতি বিবেচনায় ২৫ অক্টোবর থেকে চালুর ঘোষণা দেওয়া রিয়াদ রুটের ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে বাংলাদেশেও ফিরতে পারবেন তাঁরা।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে এ পর্যন্ত ১৩৫টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ৬২টি সরাসরি ফ্লাইট এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাতিল বা স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী তাদের ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগো এয়ারলাইন্সের। ভারতীয় এই এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ইমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, সালাম এয়ারের ৭টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

বিস্তারিত কমেন্টে