রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন।
এর আগে গত বুধবার রাতে শ্বাসকষ্ট ও হৃদ্রোগজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়লে ড. আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, আগের দিনের তুলনায় ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।