বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:২২:২৪
শিরোনাম
● অসুস্থ ভূমিমন্ত্রী, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায় ● কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ● প্রভিডেন্ট ফান্ডসহ মিনিস্টারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ ● সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট, জরুরি সতর্কতা ● যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● অসুস্থ ভূমিমন্ত্রী, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায় ● কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ● প্রভিডেন্ট ফান্ডসহ মিনিস্টারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ ● সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট, জরুরি সতর্কতা ● যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ● খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৪৯
শেয়ার: mail
সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ

 

পঞ্চগড়-বোদা মহাসড়কের সাড়ে ১০ কিলোমিটার অংশ সংস্কারে ব্যয় হয়েছে ২১ কোটি ৬১ লাখ টাকা। কাজ শেষ হয়েছে মাত্র ছয় মাস আগে। এরই মধ্যে সড়কের বিভিন্ন স্থানে উঠে গেছে পিচের আস্তরণ, বেরিয়ে এসেছে পাথর। কোথাও কোথাও সড়ক ফুলে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা থেকে বোদা উপজেলার ভাসাইনগর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের মানে অনিয়মের কারণেই সংস্কারের কয়েক মাসের মধ্যে সড়কটির এমন অবস্থা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী সমাধানের পরিবর্তে নামমাত্র বিটুমিন ও পাথর দিয়ে মেরামত করা হচ্ছে। ফলে কিছুদিন পরই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার বাসিন্দা মখলেছার রহমান বলেন, কয়েক মাস আগেই সড়কটি সংস্কার করা হয়েছে। কিন্তু এখন বিভিন্ন স্থানে ফেটে ফুলে গেছে। কোথাও আবার পাথর বেরিয়ে এসেছে। এতে মোটরসাইকেল ও ইজিবাইক চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে।

মোটরসাইকেলচালক সাব্বির হোসেন বলেন, সড়কটি গুরুত্বপূর্ণ হলেও সংস্কারের নামে নামমাত্র কাজ করা হচ্ছে। এটি দেখার কেউ নেই। পরিকল্পনার অভাবে সরকারি অর্থ নষ্ট হচ্ছে, একই সঙ্গে ঝুঁকিতে পড়ছেন সড়ক ব্যবহারকারীরা। নামমাত্র সংস্কার নয়, তিনি স্থায়ী সমাধান চান।

জেমজুট এলাকার বাসিন্দা আব্দুল খালেক বলেন, সড়কের বিভিন্ন স্থানে মেরামতের কাজ করা হলেও কয়েক দিন পর আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এতে সরকারি অর্থ ব্যয়ের সুফল মানুষ পাচ্ছে না। বারবার জোড়াতালি না দিয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ভালোভাবে পরীক্ষা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সড়কের ভাঙাচোরা অংশ দিয়ে যানবাহন চালানোর সময় গতি কমাতে হচ্ছে চালকদের। বিশেষ করে রাতে ও বৃষ্টির সময় গর্ত ঠিকমতো বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তাঁদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে ক্ষতিগ্রস্ত অংশগুলো পরীক্ষা করে টেকসই সংস্কারের ব্যবস্থা নিতে হবে।

নিয়মিত এই সড়ক ব্যবহারকারী রুবেল ইসলাম বলেন, সড়কের কোথাও পিচ উঠে গেছে, কোথাও পাথর বেরিয়ে আছে। এসব জায়গায় মোটরসাইকেল চালাতে সমস্যা হয়। গর্ত এড়াতে গিয়ে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও থাকে। দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পঞ্চগড়ের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, সড়কটি নিয়মিত সংস্কার করা হচ্ছে। মূলত অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সওজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ধাক্কামারা থেকে ভাসাইনগর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে ২১ কোটি ৬১ লাখ টাকা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সংস্কারে ব্যয় ২১ কোটি টাকা, ছয় মাসেই উঠে যাচ্ছে সড়কের পিচ

বিস্তারিত কমেন্টে