কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন।
kalprakash.com/IM