মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:২৬:৩৬
শিরোনাম
● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০৭
শেয়ার: mail
পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের

 

 

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির একটি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে ছিল। এ সময় অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশীদ জানান, বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী জানান, পিডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। ঘটনার পরপরই পিডিবির কর্মীরা সেখানে ছুটে যান। তবে ইমন সচল বিদ্যুৎ লাইনের তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে তিনি জানান।

অন্যদিকে, নিহত ইমনের প্রতিবেশী মো. মহিউদ্দিন অভিযোগ করেন, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পরপরই পিডিবি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এরপরও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের

বিস্তারিত কমেন্টে