সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:২৮:৩৫
শিরোনাম
● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● টানা ৮ দিন বন্ধ রিয়াদের বিমানবন্দর, সৌদির নাজরানে বিস্ফোরণের শব্দ ● ‘ইরানের মিসাইলের বাবা নিক্ষেপের জন্য প্রস্তুত’ ● বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল জাপান ● ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● সংবিধান সংশোধনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● বাংলাদেশের পূজা দেখে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার ● গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন ● চুয়াডাঙ্গায় আড়াই বছরেও শেষ হয়নি বড়পুটিমারি গ্রামের ব্রিজের নির্মাণ কাজ, দুর্ভোগ চরমে ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● টানা ৮ দিন বন্ধ রিয়াদের বিমানবন্দর, সৌদির নাজরানে বিস্ফোরণের শব্দ ● ‘ইরানের মিসাইলের বাবা নিক্ষেপের জন্য প্রস্তুত’ ● বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল জাপান ● ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● সংবিধান সংশোধনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● বাংলাদেশের পূজা দেখে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার ● গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন ● চুয়াডাঙ্গায় আড়াই বছরেও শেষ হয়নি বড়পুটিমারি গ্রামের ব্রিজের নির্মাণ কাজ, দুর্ভোগ চরমে

সিএমপিতে প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
সিএমপিতে প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে আইনশৃঙ্খলাসংক্রান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন বৌদ্ধবিহার ও ধর্মীয় উপাসনালয়ে প্রবারণা পূর্ণিমা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁরা নিরাপত্তা ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন বিষয়, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতি সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রবারণা পূর্ণিমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজনের প্রতিনিধি, চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সিএমপিতে প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে