বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৫:১২
শিরোনাম
● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● আবারও চালু হচ্ছে ডিভি লটারি, কবে থেকে আবেদন? ● দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি ● খালেদা জিয়ার মতো সাজতে চাইনি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চাই: মেঘনা আলম ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● আবারও চালু হচ্ছে ডিভি লটারি, কবে থেকে আবেদন? ● দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি ● খালেদা জিয়ার মতো সাজতে চাইনি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চাই: মেঘনা আলম ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর

নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:২৪
শেয়ার: mail
নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. কায়েস রাজা নামে এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গত ১৮ অক্টোবর দুপুরে উপজেলার ফুলপুরের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত কায়েস রাজা গোকর্ণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কায়েস রাজার অভিযোগ, বাবার চিকিৎসার জন্য তিনি ব্র্যাক ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন সজীব নামে এক ইলেকট্রিশিয়ান।

পথিমধ্যে ইয়াকুব মিয়া নামে এক ব্যক্তি তাঁদের পথরোধ করে টাকার ব্যাগ চান বলে অভিযোগ করেন কায়েস। ব্যাগ দিতে দেরি করায় তাঁকে চাইনিজ ছুরি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ও স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি তাঁর।

কায়েস আরও জানান, পথচারী ও সঙ্গে থাকা সজীবের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান। পরে রক্তাক্ত অবস্থায় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করলে তাঁকে প্রথমে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

কায়েস রাজার দাবি, অভিযুক্ত ইয়াকুব মিয়াকে তিনি আগে চিনতেন না। কিছুটা সুস্থ হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত

বিস্তারিত কমেন্টে