বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এ আবেদন করেন। আজ বুধবার দুপুরে এ বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
kalprakash.com/IM