বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২২:৪৯
শিরোনাম
● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● আবারও চালু হচ্ছে ডিভি লটারি, কবে থেকে আবেদন? ● দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি ● খালেদা জিয়ার মতো সাজতে চাইনি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চাই: মেঘনা আলম ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের ● আবারও চালু হচ্ছে ডিভি লটারি, কবে থেকে আবেদন? ● দুর্গাপূজার নিরাপত্তা দেখতে চিতলমারীর চণ্ডিভিটায় ডিসি-এসপি ● খালেদা জিয়ার মতো সাজতে চাইনি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চাই: মেঘনা আলম ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর

ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১:০৭
শেয়ার: mail
ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন ছাত্র হলের দেয়ালে প্লাস্টারের সময় বাঁশ ভেঙে পড়ে এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্মাণাধীন ছাত্র হল-২-এ এ ঘটনা ঘটে। পরে আহত শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ওই দিন ভবনটির দেয়ালে বাঁশের মাচায় ঝুলে প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বাঁশের বাঁধন ছুটে মাচা ভেঙে গেলে দুই শ্রমিক ভবনটির চতুর্থ তলা থেকে নিচে পড়ে যান। অন্য শ্রমিকেরা বাঁশের সঙ্গে ঝুলে থাকেন। এতে রসূল নামে এক শ্রমিক আহত হন। অন্য শ্রমিকেরা সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ভবনটির নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের কারও শরীরে নিরাপত্তা বেল্ট ও হেলমেট ছিল না।

শ্রমিকদের অভিযোগ, কাজের জন্য তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়নি। তবে নিরাপত্তা সরঞ্জাম থাকলেও শ্রমিকেরা নিজেদের সুবিধার্থে সেগুলো ব্যবহার করছেন না বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, বাঁশ কম বাঁধা থাকায় হঠাৎ বাঁশ ভেঙে শ্রমিকেরা নিচে পড়ে যান। এতে দুজন নিচে পড়ে গেলেও অন্যরা বাঁশে ঝুলে থাকেন। এ ছাড়া তাঁদের কাজের নিরাপত্তার জন্য কোনো সরঞ্জাম দেওয়া হয়নি।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার মুন্না আহমেদ বলেন, ‘আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তেমন গুরুতর আহত হননি। এ ছাড়া নিরাপত্তার বিষয়ে শ্রমিকেরা কখনো কোনো অভিযোগ করেননি। নিরাপত্তার জন্য সরঞ্জাম থাকলেও শ্রমিকেরা ব্যবহার করছেন না। তাঁদের নিরাপত্তার বিষয়ে নিয়মিত সচেতন করা হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাঁদের একাধিকবার বলা হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা এসব মানছেন না। এ বিষয়ে পরবর্তী সময়ে আমরা আরও কঠোর সিদ্ধান্ত নেব।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক

বিস্তারিত কমেন্টে