বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৭:৩৯
শিরোনাম
● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীর দিনে তিনি রুহিয়া উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। পূজা উদযাপন যাতে সুশৃঙ্খল ও নিরাপদ থাকে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্থানীয় সরকারের উপপরিচালক সরদার মোস্তফা শাহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, রুহিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও অতিথিরা পূজামণ্ডপগুলোর সার্বিক শৃঙ্খলা ও সুসংগঠিত আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় দুর্গাপূজার মহানবমীতে জেলা প্রশাসকের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

বিস্তারিত কমেন্টে