ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চলমান শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়টি তদারকি করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজাহারুল ইসলাম বাদলের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল উপজেলার বেশ কয়েকটি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁরা পূজামণ্ডপগুলোর ধর্মীয় আমেজ, ভক্তদের নিরাপত্তা এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় নেতৃবৃন্দ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে গণমাধ্যমের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক ডেল্টা টাইমসের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের বার্তার রুহিয়া প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য ও দৈনিক একুশে সংবাদের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. কুদরত আলী, সদস্য ও দৈনিক চিত্র পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মো. মাসুদুর রহমান, সদস্য ও দৈনিক বায়েজিদ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মো. আহসান হাবীব রুবেল এবং দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বেলাল হোসেনসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।
পরিদর্শন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বিত প্রচেষ্টা প্রশংসনীয়।
kalprakash.com/IM