বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৮:৩৮
শিরোনাম
● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

খুলনা-বাগেরহাট-সাতক্ষীরায় ১৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
খুলনা-বাগেরহাট-সাতক্ষীরায় ১৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন কোস্ট গার্ড সদস্যরা। দেশজুড়ে পূজাকালীন নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন বাহিনীর মোট সাড়ে ৩ হাজার সদস্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, এনবিপি, বিএসপি, বিসিজিএম, এনডিসি, এনসিসি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বের অংশ হিসেবে দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। পূজার শুরু থেকেই ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপে নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পশ্চিম জোনের আওতাধীন তিন জেলার উপকূলীয় এলাকায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বিতভাবে কাজ করছে কোস্ট গার্ড।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তায়। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিসর্জনস্থলে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে বিসর্জনে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহিনী। যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের ১৬১১১ নম্বরে যোগাযোগ করলে দ্রুত সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের লক্ষ্য, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন এবং প্রতিমা বিসর্জনও নির্বিঘ্নে সম্পন্ন হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

খুলনা-বাগেরহাট-সাতক্ষীরায় ১৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় কোস্ট গার্ড

বিস্তারিত কমেন্টে