বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৮:৪৭
শিরোনাম
● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

বাঘাইছড়িতে রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান

মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
মো. ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৫৪
শেয়ার: mail
বাঘাইছড়িতে রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন এবং মন্দিরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরিদর্শনকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও আমেনা মারজান পূজা উদযাপন কমিটির সদস্যদের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন প্রয়োজনীয় বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, বাঘাইছড়ি একটি শান্তি-সম্প্রীতির উপজেলা। ভ্রাতৃত্ববোধ এ অঞ্চলের মানুষের অন্যতম পরিচয়। এখানে সব ধর্মের মানুষ একে অপরের পাশে থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। এই সম্প্রীতির চিত্র ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে, যা বাঘাইছড়ি উপজেলার সুনাম আরও বৃদ্ধি করছে।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাঘাইছড়িতে রক্ষাকালী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও আমেনা মারজান

বিস্তারিত কমেন্টে