সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৭:২২
শিরোনাম
● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী

সৌদি আরবের পবিত্র মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়েছে। কেউ বলছেন, তাঁরা নবদম্পতি ও পরস্পরের স্বামী-স্ত্রী। মসজিদ প্রাঙ্গণে দম্পতি হিসেবে একে অপরের কপালে চুমু দেওয়ার কারণে তাঁদের মৃত্যুদণ্ড হয়েছে বলেও দাবি করা হচ্ছে, যা অনেকেই মেনে নিতে পারছেন না। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিচয় ও দেশে মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজন কুমিল্লার বাসিন্দা।

মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে কবে?
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আকাশপথে যোগাযোগ ও পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তবে তিনি জানান, তাঁদের পরিচয়, পারস্পরিক সম্পর্ক এবং কী অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির ও সিথি আক্তার।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা কর্তৃপক্ষ তাঁদের গ্রেপ্তারের পর তদন্ত করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে গেলে বিচারক তাঁদের দোষী সাব্যস্ত করেন। তবে ঠিক কী অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মৃত্যুদণ্ডের আগে বাংলাদেশকে জানানো হয়নি?
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে এ বিষয়ে অবহিত করেনি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ।

এরপর ঘটনার বিস্তারিত জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পরিচয়, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।

গত ১৭ অক্টোবর বিবিসি বাংলার এক প্রতিবেদনেও বলা হয়, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ মিশনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে কোনো তথ্য দেয়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী

বিস্তারিত কমেন্টে