সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৭:০৮
শিরোনাম
● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী ● যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ ● সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার ● ইউনিয়ন পরিষদে চাকরি, এইচএসসি পাসেই আবেদন ● জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, পরিচয় নিয়ে যা জানালেন মন্ত্রী ● যুদ্ধ শুরুর পর প্রথমবার তেহরানে লাভরভ ● সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার ● ইউনিয়ন পরিষদে চাকরি, এইচএসসি পাসেই আবেদন ● জ্বালানি অবকাঠামোয় হামলা হলে দখলকৃত ভূখণ্ড পুড়িয়ে ছাই করা হবে: ইরান

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪২
শেয়ার: mail
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার

সামাজিক মাধ্যমে অপতথ্য ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির আদালতের রায়ের আনুষ্ঠানিক কপি পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বদা সচেতন ও তৎপর রয়েছে। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো নিয়মিতভাবে তাঁর তালিকা পাঠায়। প্রতিটি দেশের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। তাই সংশ্লিষ্ট আদালতের রায়ের আনুষ্ঠানিক কপি হাতে পাওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি আরবের প্রতিক্রিয়া ইতিবাচক। রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।

কাতারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক বিমান বাহিনীপ্রধানের আটক প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কূটনৈতিক সহায়তা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের কোনো ঘটনার তুলনা চলে না। সাজাপ্রাপ্ত আসামিদের বিভ্রান্তিকর বক্তব্যের পেছনে সময় নষ্ট করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে আলোচনা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, যাচাই না করে কোনো অপতথ্য বা গুজবে কান দেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পরই সরকার বিস্তারিত জানাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার

বিস্তারিত কমেন্টে