রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২৯:৪৪
শিরোনাম
● সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার ● বোমা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায় না, শত্রুকে কড়া বার্তা ইরানের ● পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত ● মণিরামপুরে ২৫ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দিলেন এমপি গাজী এনামুল হক ● স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা ● বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ● পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ● সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার ● বোমা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায় না, শত্রুকে কড়া বার্তা ইরানের ● পাকিস্তানের অভিযানে ভারত-সমর্থিত ৮ সন্ত্রাসী নিহত ● মণিরামপুরে ২৫ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দিলেন এমপি গাজী এনামুল হক ● স্বাস্থ্য কার্ড চালুর লক্ষ্যে ই-হ্যাকাথন: জনগণের পরামর্শে গঠিত হবে আগামীর স্বাস্থ্যসেবা ● বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার ● পঞ্চগড়ে দুর্গোৎসবে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা ও সাইবার নজরদারি ● অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ২৫ অক্টোবর ● তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ● রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:১৩
শেয়ার: mail
রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কখনো বিয়ে, কখনো ডিভোর্স, আবার কখনো ক্যামেরার সামনে অদ্ভুত সব কাণ্ডকারখানা ঘটিয়ে খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১০ সালের একটি পুরোনো মামলায় উত্তর প্রদেশের ঝাঁসি আদালত এই আদেশ দিয়েছেন। দীর্ঘ ১৬ বছর আগের এক রিয়েলিটি শোর জেরে অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারের খাঁড়া ঝুলছে।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে। ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক কোন্দলের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।

অভিযোগ ওঠে, সেই অনুষ্ঠানে সবার সামনে লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন রাখি। অনুষ্ঠানের পর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার মুখে পড়ে ওই যুবক ভেঙে পড়েন। এরপর ওই বছরের নভেম্বর মাসেই তাঁর মৃত্যু হয়।

যুবকের মৃত্যুর পর তাঁর মা রাখিসহ মোট চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃতভাবে অপমানের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ পুলিশি তদন্তের পর চার্জশিট দাখিল করা হলে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব গণমাধ্যমকে জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব শিগগিরই রাখিকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিস্তারিত কমেন্টে