রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:২৭
শিরোনাম
● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল ● শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস ● মিঠাপুকুরে ধানখেত থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● সোমবার সারা দেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান ● ৭ বছর বাড়বে আয়ু, ২২ মিনিট ধরে করতে হবে যে কাজ ● দেশে আয়ের চেয়ে ব্যয় বেশি, ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত: বিবিএস ● স্বর্ণের দাম আরও বাড়বে না কমবে? ● সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, কারণ জানতে রাষ্ট্রদূতকে তলব ● তিন বছরের অপেক্ষার অবসান, অবশেষে সুখবর পেলেন মৌসুমী ● ভারত সফর করলেও দিল্লি যাবেন না রুবিও ● পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০৭
শেয়ার: mail
সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি টরাস (TAURUS) পিস্তল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে ম্যাগাজিন, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি ছিল।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলামসহ এসআই মহসিন উদ্দীন রুবেল, সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী সাইফুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই মো. আব্দুল আল মামুন, এএসআই আব্দুল হাই বাবলু এবং এএসআই মো. কামাল হোসেন-১-এর সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

আজ ১৮ অক্টোবর ২০২৬ রাত ৩টা ৩০ মিনিটে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৫ আগস্ট ২০২৪ সালে থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সিএমপির ডবলমুরিং থানার অভিযানে ৫ অগাস্ট লুট হওয়া টরাস পিস্তল উদ্ধার

বিস্তারিত কমেন্টে